আখাউড়া স্থল বন্দরের কার্যক্রম শুরু
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দু’দিন বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে যাবতীয় আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
খ্রিস্টান সম্প্রদায়ের শুভ বড় দিন (ক্রিসমাস) ও উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে এ স্থল বন্দর দু’দিন বন্ধ রাখা হয়। তবে এ সময় উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
আখাউড়া স্থল বন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, খ্রিস্টান সম্প্রদায়ের শুভ বড় দিন ও উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে এ বন্দরের যাবতীয় আমদানি রফতানি কার্যক্রম দুদিন বন্ধ রাখা হয়। তবে আমদানি রফতানি না হওয়ার বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদেরকে জানানো হয়েছিল। সোমবার সকাল থেকে যাবতীয় আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
.png)
আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আব্দুল হামিদ জানায়, খ্রিস্টান সম্প্রদায়ের শুভ বড় দিন ও পরদিন উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন থাকায় এ বন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম দুদিন বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। সোমবার সকাল থেকে এ বন্দরের কার্যক্রম শুরু হয়।