ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘মামলা করলে আবারো ধর্ষণ করে মেরে লাশ গুম করে দেব’

স্কুলছাত্রীকে আশিকের হুমকি
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৫, ২৮ ডিসেম্বর ২০২১
‘মামলা করলে আবারো ধর্ষণ করে মেরে লাশ গুম করে দেব’
গ্রেফতারকৃত মোহাম্মদ আশিক

কক্সবাজারে হোটেলে স্কুলছাত্রীকে দুইদিন আটকে রেখে ধর্ষণের কথা র‍্যাবের কাছে স্বীকার করেছেন প্রধান আসামি মোহাম্মদ আশিক। মামলা করলে ঐ ছাত্রীকে পুনরায় ধর্ষণ করে মেরে লাশ গুম করে ফেলার হুমকি দিয়েছিলেন তিনি।

মঙ্গলবার দুপুরে র‍্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম সরকার।

তিনি আরো জানান, হোটেলে স্কুলছাত্রীকে ধর্ষণের সংবাদ গণমাধ্যমে জানাজানি হওয়ার পর র‍্যাব সোমবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের আনোয়ারায় অভিযান চালায়। ঐ সময় প্রধান আসামি কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া এলাকার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে মো. আশিককে গ্রেফতার করা হয়।

Advertisement

এর আগে, সোমবার সন্ধ্যায় কক্সবাজার শহরের পৃথক স্থানে অভিযান চালিয়ে মামলার ৪ নম্বর আসামি কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া এলাকার মো. কামরুল এবং মমস গেস্ট হাউজের ব্যবস্থাপক মোহাম্মদ শাহীনকে গ্রেফতার করে পুলিশ।

গত ১৩ ডিসেম্বর সন্ধ্যায় ওই স্কুলছাত্রীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় মো. আশিকসহ ৩-৪ জন যুবক। পরে তাকে শহরের হোটেল-মোটেল জোনের  মমস গেস্ট হাউজে নিয়ে দুইদিন জিম্মি রেখে ধর্ষণ করে আশিক। ঐ ঘটনায় ১৮ ডিসেম্বর ভুক্তভোগীর বাবা পাঁচজনের নাম উল্লেখসহ ৯ জনকে আসামি করে মামলা করেন। মামলার পরও আসামিরা বাদীর পরিবারকে হুমকি দিয়ে আসছিল। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সরকার বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!