ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সৈয়দপুরে এএনবি ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা 

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৪, ২৮ ডিসেম্বর ২০২১
সৈয়দপুরে এএনবি ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা 
এএনবি ইটভাটার মালিক আইয়ুব আলীকে ৭ লাখ টাকা জরিমানা । ছবি: ডেইলি বাংলাদেশ

নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের এএনবি ইটভাটার মালিক আইয়ুব আলীকে ৭ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হুসাইন অভিযান চালিয়ে এই জরিমানা করেন। 

তিন ফসলি জমি থেকে টপ সয়েল মাটি কেটে নিয়ে উর্বরা শক্তি নষ্ট করা, মাটি কাটায় অবৈধ যান ভ্যাকু ট্যাগ ব্যবহার করা, অনুমোদনহীন ভাটা চালু রাখা ও আবাসিক এলাকার পরিবেশ দুষণ করায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, সৈয়দপুর ফায়ার সার্ভিসের একটি দল ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

Advertisement

আরো পড়ুন >>> ‘সাব্বির, আর মনে হয় বাঁচতে পারবিনা, কারো সঙ্গে কথা বলার থাকলে কল কর এখনিই’

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হুসাইন বলেন, অভিযোগের ভিত্তিতে এলাকায় গিয়ে মাটি কাটায় অবৈধ যান ব্যবহার করায় ও আবাসিক এলাকার পরিবেশ দূষণের দায়ে ভাটা মালিকের কাছ থেকে ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

আরো পড়ুন >>> মান্দায় আগুনে পুড়ল দুই দোকান

এ দিকে অভিযানের ফলে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই এমন অভিযানের প্রশংসা করেছেন। পাশাপাশি অভিযানে জরিমানার টাকা আদায় শেষে প্রশাসন চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই অবৈধ যান দিয়ে আবারো একই স্থানে মাটি কাটা শুরু করে ভাটা মালিক এবং পাশের জেড এইচ ইটভাটার মালিক কিসামত কামারপুকুর এলাকায় একইভাবে তিন ফসলি জমির মাটি কাটা অব্যাহত থাকলেও সেখানে অভিযান না চালানোর কারনে কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তারা অন্য ভাটাগুগুলোর ক্ষেত্রেও অনুরূপ পদক্ষেপ দাবি করেন। 
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!