ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আড়াইহাজারে গ্রামীণ ব্যাংকে ডাকাতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৭, ২৯ ডিসেম্বর ২০২১
আড়াইহাজারে গ্রামীণ ব্যাংকে ডাকাতি
ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের দিঘলদী শাখায় এ ঘটনা ঘটে। এ সময় এক ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে আহত করেছে ডাকাতদল। 

ব্যাংকের ম্যানাজার সামসুল জানান, রাত দেড়টার দিকে ৭/৮ জন মুখোশ পরিহিত ডাকাতদল গ্রামীণ ব্যাংকের দিঘলদী শাখায় কেচি গেট ভেঙে ১১ জন কর্মকর্তা-কর্মচারীর হাত-পা বেঁধে ৮ হাজার টাকা ও ৯টি মোবাইল ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিতে গেলে কর্মকর্তা দীপক চন্দ্র সাহাকে কুপিয়ে আহত করা হয়। তাকে ভুলতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আরো পড়ুন: স্বাস্থ্যকর্মীকে রাস্তায় পিটিয়ে হত্যা, সিলেটে স্বাস্থ্যসেবা বন্ধের হুঁশিয়ারি

Advertisement

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা ঘটনা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এর আগে জেলার সিদ্ধিরগঞ্জে তানিয়া হত্যাকাণ্ডে গ্রেফতারকৃত শাহপরান রুবেল র‍্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছে। তানিয়াকে গলা কেটে হত্যার আগে ছুরি দিয়ে তার পেটে একের পর এক আঘাত করেন তিনি। গতকাল শুক্রবার দুপুরে র‍্যাব-১১ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা এ তথ্য জানিয়েছেন। এর আগে, গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকা থেকে রুবেলকে গ্রেফতার করা হয়। তিনি সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী নতুন আইলপাড়ার মো. আবুল খায়েরের ছেলে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!