ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় ইন্টার্ন চিকিৎসককে ছুরিকাঘাত করে ছিনতাই

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৯, ৩০ ডিসেম্বর ২০২১
বগুড়ায় ইন্টার্ন চিকিৎসককে ছুরিকাঘাত করে ছিনতাই
বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল: ফাইল ফটো

বগুড়ায় এক ইন্টার্ন চিকিৎসক ছিনতাইকারীদের কবলে পড়ে ছুরিকাঘাতের শিকার হয়েছেন। বর্তমানে তিনি বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ছিনতাইয়ের শিকার হওয়া ঐ চিকিৎসকের নাম তৌহিদুল ইসলাম তুহিন। তিনি শজিমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক।

বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন ছিলিমপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শামীম হোসেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় শজিমেক হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

Advertisement

এসআই শামীম জানান, মঙ্গলবার সন্ধ্যায় ইন্টার্ন চিকিৎসক তুহিন শজিমেক এর সামনে ( ২ নম্বর গেট এর বিপরীত পাশে) অবস্থান করছিলেন। তার সঙ্গে আরেকজন ছিলেন। ঐ সময় ছিনতাইকারীরদের কবলে পড়েন তারা। একপর্যায়ে ছিনতাইকারীদের সঙ্গে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।  ঐ সময় ইন্টার্ন চিকিৎসক তুহিন ছুরিকাঘাতের শিকার হন। তার উরুতে দুটি ছুরিকাঘাত করা হয়। পরে তুহিনের মুঠোফোন ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

তিনি আরো জানান, ছুরিকাঘাতের শিকার হওয়ার পরে স্থানীয়দের সহায়তায় তুহিনকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি শঙ্কামুক্ত। ছিনতাইকারীদের ধরতে ঘটনার পর থেকেই অভিযান চলছে। তারা (ছিনতাইকারী) তিনজন ছিল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!