বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেস ক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের ৭৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিকেল পৌনে ৪টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শফিক আহম্মেদ। নির্বাচনে বিভিন্ন পদে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস নয়ন (একুশে টেলিভিশন), যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল উদ্দিন (ভোরের ডাক), কোষাধ্যক্ষ ফিরোজ উদ্দিন হাওলাদার (আজকের প্রত্যাশা), দফতর সম্পাদক শাকের মোহাম্মদ রাসেল (মাছরাঙ্গা টিভি ও ডেইলি বাংলাদেশ), প্রচার সম্পাদক নাজিম উদ্দিন রানা (আজকের বিজনেস বাংলাদেশ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু (বাংলাদেশের খবর), ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক নজরুল ইসলাম দিপু (লক্ষ্মীপুর আলো), কার্যনির্বাহী সদস্য রেজাউল করিম পারভেজ (ডেইলি সান) ও রবিউল ইসলাম খান (আজকালের খবর)।
.png)