[ দেশজুড়ে ]
ব্যাডমিন্টন খেলতে গিয়ে বাড়ি ফেরা হয়নি স্কুলছাত্রের
ফাইল ছবি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আবু রায়হান ওরফে আল মামুন নামে ১৩ বছরের এক কিশোরীরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রাজিবপুর ইউনিয়নের ময়দান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মামুন একই এলাকার মো. আলাল উদ্দিনের ছেলে ও সে রাজিবপুর আফতার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানায়, বাড়ির পাশে মাঠ বানিয়ে নিয়মিত বন্ধুদের নিয়ে ব্যাডমিন্টন খেলত মামুন। বৃহস্পতিবার সন্ধ্যার পরও বন্ধুদের নিয়ে ব্যাডমিন্টন খেলতে যায়। খেলতে গিয়ে মাঠের লাইট জ্বালানোর জন্য বিদ্যুৎ সংযোগ দিতে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয় সে। পরে বন্ধুদের চিৎকারে স্থানীয়রা মামুনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
.png)
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!