ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দেড় বছর পর ভারত থেকে ফিরলেন ৪ বাংলাদেশি তরুণী

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪৬, ৩১ ডিসেম্বর ২০২১
দেড় বছর পর ভারত থেকে ফিরলেন ৪ বাংলাদেশি তরুণী
দেশে ফেরা ৪ তরুণী

ভারত থেকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেড় বছর পর ফিরেছেন ৪ বাংলাদেশি তরুণী। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

দেশে ফেরা ৪ তরুণী হলেন- বাগেরহাটের মোড়লগঞ্জ থানার জাহাঙ্গীর বিশ্বাসের মেয়ে জুহি আক্তার সাহিনুর ও নাসরিন শামিন, সাতক্ষীরার মন্নু গাজির মেয়ে রওশান আরা, নারায়ণনগঞ্জের আব্দুর রশীদের মেয়ে রওশন আরা সাথী।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি মোহাম্মাদ রাজু জানান, ঐ ৪ তরুণী দেড় বছর আগে দালালের খপ্পরে পড়ে পাসপোর্ট-ভিসা ছাড়াই সীমান্ত পাড়ি দিয়ে ভারতের হায়দরাবাদে যান। সেখানে বিভিন্ন বাসা বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে ধরা পড়ে কারাগারে যান তারা। এরপর আদালতের মাধ্যমে রেসকিউ নামে একটি শেল্টার হোমে স্থান পান। সেখান থেকেই বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ঐ চারজন।

Advertisement

ইমিগ্রেশন ও পোর্ট থানার আনুষ্ঠানিকতা শেষে দেশে ফেরা ৪ তরুণীকে যশোরে নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া কো-অর্ডিনেটর মুহিত।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!