ভুক্তভোগী সাংবাদিক হারুনুর রশিদ দীপ্ত টিভির কক্সবাজার প্রতিনিধি। গ্রেফতারকৃত সাংবাদিক আমিনুল হক আমিন বাংলা টিভির কক্সবাজার প্রতিনিধি ও আরেক আসামি পলাতক সাংবাদিক মনছুর আলম মুন্না দৈনিক যুগান্তরের সাবেক রামু উপজেলা প্রতিনিধি।
মামলার বাদী হারুনুর রশীদ বলেন, স্ত্রীর সঙ্গে থাকা আমার একটি ছবি মনছুর আলম মুন্নার মাধ্যমে ফেসবুকে প্রকাশ করেন আমিনুল হক আমিন। যার পর্যাপ্ত প্রমাণ আমার কাছে রয়েছে। মনছুর আলম মুন্নাও বিষয়টি আমার কাছে স্বীকার করেছেন। এ কারণে পর্নোগ্রাফি আইনে মামলা করেছি।
.png)
তিনি আরো বলেন, এই ছবি প্রকাশের পর থেকে আমার স্ত্রীকে খুঁজে পাচ্ছি না। নিজের সহকর্মীই আমার সংসারে আগুন দিলো।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীরুল গিয়াস বলেন, প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলাটি লিপিবদ্ধ করা হয়েছে। এ ঘটনায় আসামি আমিনুল হক আমিনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি আরো খতিয়ে দেখা হচ্ছে।