মঙ্গলবার (২১ ডিসেম্বর) ভোরে মোবাইল চুরির মামলায় রেলওয়ে পুলিশ শহরের নিউটাউন এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে। তিন শহরের নিউটাউন এলাকার কফিল উদ্দিনের ছেলে।
জানা যায়, প্রতারণাসহ চুরি করা তার পেশা। শহর এলাকায় তিনি কখনো সাংবাদিক, কখনো মানবাধিকারকর্মী হিসেবে পরিচিত। তার বাইকে লাগানো আছে সাংবাদিকসহ নানা পদবি। তার বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় ডাকাতি প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
.png)
আরো পড়ুন >>> হলুদ গালিচায় মোড়ানো বিস্তৃত মাঠ
জানা যায়,গত শনিবার বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রী নুরমহল বেগমের একটি দামী আইফোন মোবাইল ট্রেন থেকে চুরি হয়। এই ঘটনায় ভুক্তভোগী নুরমহল ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা করে। তারপর পুলিশ সোমবার রাতে দুজন ছিনতাইকারীকে আটক করা হয়।
তারা জানান, আইফোনটি ট্রেন থেকে চুরির পর সান্জুকে দেয়া হয়েছে। তার অধীনে এবং নির্দেশে তারা ট্রেনে চুরি করে বলে স্বীকার করেন। এরপর সান্জুকে মঙ্গলবার ভোরে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করার পর আজই তাকে কিশোরগঞ্জ আদালতে চালান দেয়া হয়।
ভৈরব রেলওয়ে থানার এসআই রুমেল জানান, গ্রেফতার সান্জু ছিনতাইকারীর লিডার। তার বিরুদ্ধে থানায় ডাকাতি প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা রয়েছে। তিনি এলাকায় কখনো সাংবাদিক, কখনো মানবাধিকারকর্মী পরিচয় ব্যবহার করে প্রতারণাসহ বিভিন্ন অপরাধ করে যাচ্ছেন। তাকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে তিনি জানান।