রোববার ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসির আদালত তাদের কারাগারে পাঠানোর এই আদেশ দেন।
কারাগারে যাওয়া আসামিরা হলেন- মো. অহিদুজ্জামান বাবু, মো. তানভির আহম্মেদ, মো. রাজু হাওলাদার, মো. খোকন, ও মো. শহীদুজ্জামান চৌধুরী।
.png)
এদিন আসামিদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদেরকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। তবে আদালত রিমান্ড শুনানি না করে আগামীকাল সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন।
এর আগে শনিবার ধারাবাহিক অভিযানে কামরাঙ্গীরচর থানার পশ্চিম রসূলপুর ও রমনা থানার সেগুনচবাগিচা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছে থেকে বিভিন্ন শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ৯টি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অফিসিয়াল প্যাড একটি, স্যামসাং মনিটর একটি, ভিশন সিপিইউ একটি, ক্যানন-১০০০ কালার প্রিন্টার একটি, ও ১০০ টাকার স্ট্যাম্প পাঁচটি উদ্ধার করা হয়।
আসামিরা নিউমার্কেট এলাকায় আগ্রহীদের নাম ঠিকানা সংগ্রহ করে কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন শিক্ষাবোর্ডের জাল সার্টিফিকেট তৈরি করতো মর্মে স্বীকার করে। তাদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মামলা হয়েছে।