রায়ে আদালত মামলার অপর দুই আসামি নীলার মা রাজিয়া বেগম ও বাবা শাহআলমকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রোববার দুপুরে ঢাকার প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু বকর সিদ্দিকের আদালত আসামির অনুপস্থিততে এ রায় ঘোষণা করেন।
.png)
২০১৬ সালের ১৬ জুন ঢাকার খুলনা জেলার রূপসা থানা নৈহাটি গ্রামের আবুল খায়েরের ছেলে ইমরান শেখ মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে এ মামলা করেন। মামলাটি আদালত সরাসরি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। পরবর্তী সময়ে আসামিরা আদালতে হাজির হয়ে জামিন গ্রহণ করেন।
মামলায় বলা হয়, আসামি নীলা নিজেকে কুমারী পরিচয়ে ২০১৪ সালের ৩ জুলাই বাদীর সঙ্গে বিবাহবন্ধনে আবন্ধ হন। বিবাহের পর বাদী জানতে পারেন, আসামির পূর্বে আরো একাধিক বিয়ে করেছেন। তিনি নিজেকে প্রতারণামূলকভাবে কুমারী পরিচয় দিয়েছেন। কুমারী পরিচয়ে একাধিক বিবাহ করে পরবর্তী সময়ে তালাক প্রদান করে দেনমোহরের টাকা আদায় করেছেন।