ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি 
প্রকাশিত: ২৩:৩২, ১ জানুয়ারি ২০২২
সিলেট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

সিলেট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। শনিবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

আরো পড়ুন: ভৈরবে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

নিহত ব্যক্তি উপজেলার কালাইরাগ এলাকার বিশন রায়ের ছেলে লোকেশ রায় (৩৬)।

Advertisement

আরো পড়ুন: হবিগঞ্জে স্বাস্থ্যকর্মী সাইফুল হত্যায় যুবক গ্রেফতার

কোম্পানীগঞ্জ থানার এসআই মোহাম্মদ এমরান হোসেন বলেন, লোকেশ রায় শুক্রবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টা থেকে নিখোঁজ ছিলেন। পরবর্তীতে ভারত-বাংলাদেশ সীমান্তের ভারত অংশে তার গুলিবিদ্ধ মরদেহ খুঁজে পায় বিএসএফ। পরে শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যার দিকে তার মরদেহ বিএসএফ ও বিজিবির মাধ্যমে আমাদের হাতে এসেছে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!