ফেসবুকে প্রেম-বিয়ে, অবশেষে খুন
ফেসবুকে হাসিবুর নামের এক যুবকের সঙ্গে লাবিবা ফারহানা শ্রাবণীর নামের এক তরুণীর পরিচয় হয়। সেই সূত্রে প্রেমে জড়িয়ে পড়া অতঃপর বিয়ে। কিন্তু বিয়ের তিন মাস পর স্বামীর নৃশংস হত্যার শিকার হোন স্ত্রী লাবিবা। দুই দিন আগেই রেজাল্ট দিয়েছে তার। এসএসসিতে জিপিএ ৫ পেয়েছিলেন তিনি।
শনিবার বিকেলে নড়াইলের কালিয়ায় শ্রাবণীর স্বামীর বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। ঘটনার পর স্বামী হাসিবুর ও তার পরিবারের সবাই পালিয়েছে। অভিযুক্তদের ধরতে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। স্বজনদের দাবি, লাবিবাকে হত্যা করা হয়েছে। স্বামী ও তাঁর পরিবারকে অভিযুক্ত করেছে তারা।
আরো পড়ুন: ছোট ভাইকে হত্যার ভয় দেখিয়ে কিশোরী বোনকে ৬ মাস ধর্ষণ
.png)
কালিয়া থানা পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, যাদবপুর গ্রামের হেমায়েত বিশ্বাসের ছেলে হাসিবুরের সঙ্গে খুলনার তেরোখাদা উপজেলার হাঁড়িখালি গ্রামের ফারুক শেখের মেয়ে এসএসসি পরিক্ষার্থী শ্রাবণীর ফেসবুকে পরিচয় হয়। পরে প্রেমের বিষয়টি জানাজানি হলে উভয় পরিবারের সম্মতিতে তিন মাস আগে তাদের বিয়ে হয়।
বিয়ের পর থেকেই পারিবারিক বিষয় নিয়ে হাসিবুর শ্রাবণীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। পারিবারিক কলহের জের ধরে শনিবার বিকেলে শ্রাবণীকে হাসিবুর নির্যাতন করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে অচেতন অবস্থায় শ্রাবণীকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন: নিজ এলাকায় ইতিহাস গড়লেন চেয়ারম্যান
কালিয়া থানার ওসি সেখ কনি মিয়া বলেন, এ ঘটনায় নিহতের স্বামীসহ অন্যদের ধরতে চেষ্টা চলছে। পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে।