ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে জটিলরোগে আক্রান্তদের মাঝে সাড়ে ৩৭ লাখ টাকা অনুদান

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪২, ২ জানুয়ারি ২০২২
মানিকগঞ্জে জটিলরোগে আক্রান্তদের মাঝে সাড়ে ৩৭ লাখ টাকা অনুদান
মানিকগঞ্জে ক্যান্সার, কিডনিসহ জটিলরোগে আক্রান্ত ৭৫ জনকে ৫০ হাজার টাকা করে ৩৭ লাখ ৫০ হাজার টাকা অনুদান ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জে ক্যান্সার, কিডনিসহ জটিলরোগে আক্রান্ত ৭৫ জনকে ৫০ হাজার টাকা করে ৩৭ লাখ ৫০ হাজার টাকা অনুদান দিয়েছে সমাজ সেবা অধিদফতর।

রোববার দুপুরে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অসুস্থ রোগীদের মাঝে এই অনুদান প্রদান করা হয়। সেই সঙ্গে বিভিন্ন ক্যাটাগরিতে ৮২ জনকে সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে ৫ লাখ ৭৪ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ আব্দুল লতিফ। 

Advertisement

জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক জোয়ারদার মোহাম্মদ মহীউদ্দীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক, সিনিয়র এ এসপি নাসির মল্লিক, জেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার, সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল বাতেন, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা লাভলী আক্তার, সরকারি শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক তানিয়া আক্তার, শহর সমাজ সেবা কর্মকর্তা মেহেদী মাসুদ, হাসপাতাল সমাজ সেবা কর্মকর্তা নিয়াজ মোরশেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!