ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মদনে ৬৭ গ্রাম পুলিশকে বাইসাইকেল দিলো জেলা প্রশাসন

মদন (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২০, ৩ জানুয়ারি ২০২২
মদনে ৬৭ গ্রাম পুলিশকে বাইসাইকেল দিলো জেলা প্রশাসন
গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন নেত্রকোণার জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান

নেত্রকোণার মদনে গ্রাম পুলিশের কাজে গতিশীলতা বাড়াতে বাইসাইকেল বিতরণ করেছে জেলা প্রশাসন। সোমবার ইউএনও’র কার্যালয়ে ৬৭ জন গ্রাম পুলিশ সদস্যের হাতে সাইকেল তুলে দেন জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান।

জেলা প্রশাসক বলেন, গ্রাম পুলিশের কাছ থেকে তথ্য নিয়েই প্রশাসন কাজ করে। তাদের কাজের গতিশীলতা বৃদ্ধি ও যাতায়াতে সুবিধার জন্যে প্রত্যেককে একটি করে বাইসাইকেল দেওয়া হয়েছে। এলাকার সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়ার মতো অপরাধ দমনে প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে গ্রাম পুলিশ। এভাবে কাজ করলেই একটি সুন্দর ও অপরাধমুক্ত সমাজ গড়ে উঠবে।

এ সময় উপস্থিত ছিলেন- নেত্রকোণার এসপি আকবর আলী মুনসী, মদনের ইউএনও বুলবুল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, মদন থানার ওসি ফেরদৌস আলম প্রমুখ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!