বুধবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় দু’জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে এ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ। তিনি পুলিশ বিজিবি সদস্যদের সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় ২ জনকে আটক করে বিজিবি সদস্যরা। এ ছাড়া একই ইউনিয়নের দক্ষিণ করোলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রতিপক্ষের হামলায় মহরম আলী নামে এক স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ হয়েছে।
.png)
গণমাধ্যমের কর্মীরা বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের বোয়ালখালীতে নির্বাচনী সংবাদ সংগ্রহ করার সময় কিছু যুবক আমাদেরকে অকথ্য ভাষায় গালাগাল দেয়। পরে তারা আমাদের বহনকারী গাড়িগুলো ভাঙচুর করে। এতে আমাদের কয়েকজন আহত হয়েছে।