বৃহস্পতিবার ভোরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ঐ দুর্ঘটনায় নিহতরা হলেন- লালমাই উপজেলার ভোলাইন ইউনিয়নের পরতী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বাহার মিয়া, স্ত্রী পারুল বেগম, শাশুড়ি গোলাপ নাহার ও মেয়ে জান্নাতুল মাওয়া।
নিহত বাহারের ভাতিজা মীর হোসেন জানান, ফেনিতে বাহারের চাচা শ্বশুরের জানাজায় যাচ্ছিলেন তারা। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কালিয়া চৌ এলাকায় ঢাকাগামী বিআরটিসি বাসের সঙ্গে তাদের সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাহার ও তার শাশুড়ি গোলাপ নাহার মারা যান। পরে কুমিল্লা হাসপাতালে নেয়ার পথে তার স্ত্রী পারুল বেগম ও মেয়ে জান্নাতুল মাওয়ার মৃত্যু হয়।
.png)
লালমাই হাইওয়ে থানার এসআই জসিম উদ্দিন জানান, খবর পেয়ে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত সিএনজিচালককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি উদ্ধার করেছে।