রোববার দুপুরে পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করে। আটককৃত লুৎফর রহমান রায়পুরা উপজেলার নজরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা জানান, অভিযুক্ত লুৎফর রহমান দীর্ঘদিন ধরে নামের পাশে এমবিবিএস ব্যবহার করে চিকিৎসার নামে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছে। হোমিও চিকিৎসকের সঙ্গে এমবিবিএস চিকিৎসক ব্যবহার করে ব্যক্তিগত চেম্বার দিয়ে রোগীদের চিকিৎসাসহ অনুমোদন ছাড়া বিভিন্ন ওষুধ তৈরি ও বিক্রি করে আসছেন। অভিযানে ঐ ভুয়া চিকিৎসককে ৩০ হাজার টাকা জরিমানাসহ চেম্বারটি সিলগালা করে দেওয়া হয়। এছাড়া অনুমোদনহীন বিভিন্ন ওষুধ উদ্ধার করা হয়।
.png)
নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অভিযানে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাদিকুর রহমান আকন্দ।