ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৯, ১০ জানুয়ারি ২০২২
ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ড্রাম ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তারাগুনিয়া এলাকায় তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়-সংলগ্ন ফারুক চেয়ারম্যানের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার মথুরাপুর ইউনিয়নের কৈপাল গ্রামের হযরত আলীর ছেলে বিদ্যুৎ আলী ও একই গ্রামের খেড় মালিথার ছেলে রাজন আহমেদ। একটি মোটরসাইকেলে তারা উপজেলার হোসেনাবাদ থেকে তারাগুনিয়ায় যাচ্ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে দৌলতপুর উপজেলার তারাগুনিয়া এলাকায় তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়-সংলগ্ন ফারুক চেয়ারম্যানের বাড়ির সামনে ভেড়ামারাগামী দ্রুতগতির একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

Advertisement

আরো পড়ুন: বুড়িগঙ্গায় ভেসে উঠল আরো ৩ মরদেহ

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এ ঘটনায় পাখি ভ্যানের পেছনে ধাক্কা দেয় ঘাতক ট্রাকটি। এতে ভ্যানের কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে স্থানীয়রা ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দিয়েছে। এতে সড়কটিতে যানচলাচল বন্ধ হয়ে গেছে।

এসব বিষয় নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান জানান, দুই মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রাকের চালক পলাতক। তাকে ধরতে চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!