ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্বশুরের হাতে প্রাণ গেল জামাইয়ের

বরগুনা প্রতিনিধি 
প্রকাশিত: ১৫:৫২, ২ জানুয়ারি ২০২২
শ্বশুরের হাতে প্রাণ গেল জামাইয়ের
ফাইল ফটো

বরগুনার বেতাগীতে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে চাচাশ্বশুরের হামলায় ধলু মৃধা নামের একজন নিহত হয়েছেন। এতে তার ছেলে মো. হাসানও আহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে আটটার দিকে বেতাগী সদর উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ ভোলানাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ধলু মৃধা একই এলাকর মৃত মোজাফর মৃধার ছেলে।

ধলু মৃধার স্বজনরা জানান, নিহত ধলু মৃধার সঙ্গে জমি নিয়ে তার চাচাশ্বশুর রফিক মল্লিকের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এর জেরে রোববার সকালে রফিক মল্লিক তার লোকজন নিয়ে জমি পরিমাপ করতে আসেন। এ সময় ধলু মৃধার সঙ্গে রফিকের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে রফিক তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে ধলু মৃধা ও তার ছেলেকে আঘাত করেন। এতে ধলু মৃধা ঘটনাস্থলে মারা যান ও তার ছেলে হাসান আহত হন।

Advertisement

আরো পড়ুন: ছাগল খেতে ঢাকায় এসে ধরা পড়ল সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার

পুলিশ ও স্থানীয়রা জানান, বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর  চিকিৎসক ফরহাদ হোসেন বৃদ্ধ ধলু মৃধাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য মরদেহ সংগ্রহ করে নিয়ে যায়।

আরো পড়ুন: ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

বেতাগী থানার ওসি শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিয় হাসপাতালে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!