ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে এক বছরে খুনের হাফসেঞ্চুরি

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৫, ১ জানুয়ারি ২০২২
হবিগঞ্জে এক বছরে খুনের হাফসেঞ্চুরি
পুলিশ সুপারের কার্যালয়, হবিগঞ্জ

ছেলের হাতে মা, মায়ের হাতে শিশু সন্তান ও চাচার হাতে ভাতিজা খুনসহ গেল এক বছরে হবিগঞ্জে খুনের হাফ সেঞ্চুরি হয়েছে। এর মধ্যে সবছেয়ে বেশি খুন হয়েছে বানিয়াচং উপজেলায়। এ উপজেলায় ২০২১ সালেই শুধু ১৩টি হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহতদের মধ্যে ৩৪ জন পুরুষ ও ১৬ জন নারী।

জানা গেছে, ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত নানা বিষয় নিয়ে আলোচনায় ছিল হবিগঞ্জ। এর মধ্যে একটি গ্রাম্য দাঙ্গা। দাঙ্গাপ্রবণ এ জেলায় তুচ্ছ ঘটনা বা শিশুদের ঝগাড়াকে কেন্দ্র করেও সংঘর্ষে এবং হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জ সদর উপজেলায় ৬, লাখাই উপজেলায় ৫, শায়েস্তাগঞ্জ উপজেলায় ১, বানিয়াচং উপজেলায় ১৩, আজমিরীগঞ্জ উপজেলায় ২, নবীগঞ্জ উপজেলায় ৬, বাহুবল উপজেলায় ৭, চুনারুঘাট উপজেলায় ৬ ও মাধবপুর উপজেলায় খুন হয়েছেন ৪ জন।

গেল বছরের হত্যাকাণ্ডগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, ৫০ হত্যাকাণ্ডের মধ্যে অধিকাংশই সংঘটিত হয়েছে পারিবারিক বিরোধ, আধিপত্য বিস্তার, জমির বিরোধ, টাকা-পয়সা লেনদেন, শিশুদের ঝগড়া ও জলমহাল নিয়ে বিরোধকে কেন্দ্র করে। যদিও গ্রাম্য এসব দাঙ্গা প্রতিরোধে বেশ তৎপর ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Advertisement

হবিগঞ্জের অতিরিক্তি পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, গ্রামে ছোটখাটো অনেক বিষয় নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে মানুষ। এতে মারা যায় নিরীহ লোকজন। তবে এসব দাঙ্গা প্রতিরোধে পুলিশ কার্যকর ভূমিকা রাখছে। আগের বছরের তুলনায় গতবার খুন অনেক কমে এসেছে। আগামীতে আরো কমানোর জন্য পুলিশ কাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!