ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মধুপুরে ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৯, ১ জানুয়ারি ২০২২
মধুপুরে ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন
মধুপুর থানা: ফাইল ফটো

টাঙ্গাইলের মধুপুরে ছুরিকাঘাতে মোবারক হোসেন নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী। তিনি উপজেলার জটাবাড়ি এলাকার মৃত জুলহাস ফকিরের ছেলে।

শনিবার বিকেল তিনটার দিকে উপজেলার মহিষমারা জটাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের চাচাতো ভাই আনিসুর রহমান জানান, মোবারক গরুর ব্যবসা করতেন। তার সঙ্গে উপজেলার তোরাপবাজার এলাকার আরেক গরু ব্যবসায়ী হোসেন আলীর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে হোসেন ধারালো ছুরি দিয়ে মোবারকের পেটে আঘাত করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে হোসেনকে আটক করে গণপিটুনি দেয়। পরে গুরুতর আহত অবস্থায় মোবারককে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতক হোসেন স্থানীয়দের হাতে আটক এমন সংবাদ পেয়ে পুলিশ হোসেনকে থানায় নিয়ে যায়।

Advertisement

এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, এ ঘটনায় একজন আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!