ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আদমদীঘি প্রেস ক্লাবের তালা ভেঙে কম্পিউটার, ক্যামেরা চুরি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৫, ১০ জানুয়ারি ২০২২
আদমদীঘি প্রেস ক্লাবের তালা ভেঙে কম্পিউটার, ক্যামেরা চুরি
আদমদীঘি প্রেস ক্লাব

বগুড়ার আদমদীঘি আদমদীঘি উপজেলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে চুরি হয়েছে। চোরেরা ক্লাবের তালা ভেঙে ভেতরে থাকা কম্পিউটার, ডিজিটাল ক্যামেরাসহ প্রায় ৪০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।

রোববার গভীর রাতে নওগাঁ-বগুড়া মহাসড়কের পাশে আদমদীঘি উপজেলা পরিষদ জামে মসজিদ মার্কেটে এ ঘটনা ঘটে। এ বিষয়ে আদমদীঘি থানায় অভিযোগ করা হয়েছে।

আদমদীঘি প্রেস ক্লাবের সভাপতি হাফিজার রহমান জানান, আদমদীঘি উপজেলা পরিষদ মসজিদ মার্কেটের একটি কক্ষ ভাড়া নিয়ে তারা কাজ করছিলেন। রোববার দিনভর কাজ শেষে সন্ধ্যা ৭টায় অফিস বন্ধ করে সবাই চলে যান। ঐ সময় অফিসে কম্পিউটার, ডিজিটাল ক্যামেরাসহ বিভিন্ন সামগ্রী ও মূল্যবান কাগজপত্র ছিল। গভীর রাতে চোরের দল অফিস ঘরের তালা ভেঙে ভেতরে থাকা প্রায় ৪০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

Advertisement

খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন। তিনি জানান, আলামত সংগ্রহ করা হয়েছে। শিগগিরই চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!