ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সড়কের পাশে পড়েছিল যুবকের লাশ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৪, ১১ জানুয়ারি ২০২২
সড়কের পাশে পড়েছিল যুবকের লাশ
লাশ উদ্ধার করে পুলিশ

কুষ্টিয়া শহরের হাউজিং এ-ব্লক এলাকায় সড়কের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের নাম মো. আনিস। ৩৫ বছর বয়সী আনিস হাউজিং এ-ব্লক এলাকার অহেদের ছেলে। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।

নিহতের স্বজনরা জানান, মাদকাসক্তির কারণে প্রায় ১০ বছর ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন আনিস। অতিরিক্ত মাদক সেবনে তার লিভার ও কিডনি নষ্ট হয়ে যায়। চিকিৎসার জন্য তিনি প্রায়ই মানুষের কাছ থেকে টাকা তুলতেন। শুক্রবারও হাউজিং এ-ব্লক এলাকায় মসজিদে টাকা তোলেন। অতিরিক্ত মাদক সেবনে আনিসের মৃত্যু হয়েছে বলে ধারণা স্থানীয়দের।

Advertisement

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলম বলেন, হাউজিং এ-ব্লক এলাকায় সড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। বিষয়টি তদন্ত চলছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, ৯ জানুয়ারি রাতে কুষ্টিয়ার দৌলতপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার তারাগুনিয়া এলাকায় তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়-সংলগ্ন ফারুক চেয়ারম্যানের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মথুরাপুর ইউনিয়নের কৈপাল গ্রামের হযরত আলীর ছেলে বিদ্যুৎ আলী ও একই গ্রামের খেড় মালিথার ছেলে রাজন আহমেদ। একটি মোটরসাইকেলে তারা উপজেলার হোসেনাবাদ থেকে তারাগুনিয়ায় যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে দৌলতপুর উপজেলার তারাগুনিয়া এলাকায় তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়-সংলগ্ন ফারুক চেয়ারম্যানের বাড়ির সামনে ভেড়ামারাগামী দ্রুতগতির একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!