সোমবার বিকেল চারটার দিকে নগরের কর্নেলহাট সিটি গেট এলাকায় ‘পিটুপি ফার্নিচার’–এর কারখানায় আগুন লাগে।
নিহত দুজন ঐ কারখানার কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম–পরিচয় জানা যায়নি। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সেখানে আগুন নেভানোর কাজ চলছিল।
.png)
আরো পড়ুন >>> লুকিয়ে বিয়ে, মা হচ্ছেন চিত্রনায়িকা পরীমনি
ফায়ার সার্ভিস জানায়, বেলা ৩টা ৫০ মিনিটে কারখানাটিতে আগুন লাগে। আগুন লাগার সময় ভেতরে শ্রমিকেরা কাজ করছিলেন। ফায়ার সার্ভিসের ১২টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার জানান, আগুন এখনো জ্বলছে। কারখানা থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আরো কেউ আছেন কি না, আগুন নিভলে বলা যাবে।