ঠিক সেই মুহূর্তে সবার নজর আগুনের দিকে হলেও পরমুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ছবি। যেটিতে দেখা যাচ্ছে- দুই পাইপের সংযোগস্থলে বেরিয়ে যাওয়া পানি আটকে দিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এক কিশোর। যার বয়স আনুমানিক ১৩-১৪ বছর।
ফেসবুকে ছড়িয়ে পড়া সেই ছবিটি নজর কাড়ছে সকলের। অনেকে করছেন তার প্রশংসা। অল্প বয়সে বড় মানসিকতার জন্য জানাচ্ছেন সাধুবাদ। তবে তাৎক্ষণিকভাবে ওই কিশোরের পরিচয় জানা যায়নি।
.png)
আরো পড়ুন >>> বাড়ির সামনে রক্তাক্ত লাশ, ফাঁকা ঘরে চলছিল টিভি
ছবিটি ফেসবুকে আপলোড দিয়ে আজমাইন সাদমান নামে একজন লিখেছেন, ‘যেখানে বাস্তব শিক্ষা পুঁথিগত শিক্ষাকে হার মানায়। দুই পাইপের জয়েন্টে পানি আটকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা ছোট্ট শিশুটির। আজকের অগ্নিকাণ্ডের ঘটনায় এই শিশুটি যেন একজন সত্যিকারের শিক্ষিত ও বড় মানসিকতার মানুষের একটি উদাহরণ।’ সেই ছবিতেও দেখা গেছে ইতিবাচক মন্তব্যের ছড়াছড়ি।
বিকেল ৩টা ৫০ মিনিটে লাগা সেই আগুন সন্ধ্যা ৬টার দিকে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়।
এদিকে, মঙ্গলবার ভোরে সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের আবদুর রশীদ খলিফার বাড়িতে আগুনে একটি মুদি দোকান পুড়ে গেছে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আরো পড়ুন >>> বড়শিতে ধরা পড়ল বিশাল ব্ল্যাক কার্প
সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এসএম হুমায়ুন কার্ণায়েন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ তদন্ত শেষে জানা যাবে।