ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাজিরা দিতে কড়া নিরাপত্তায় নারায়ণগঞ্জ আদালতে নূর হোসেন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩০, ১১ জানুয়ারি ২০২২
হাজিরা দিতে কড়া নিরাপত্তায় নারায়ণগঞ্জ আদালতে নূর হোসেন
হাজিরা দিতে নারায়ণগঞ্জ আদালতে নূর হোসেন

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনসহ তার তিন সহযোগীকে কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে।

মাদক মামলায় মঙ্গলবার সকাল ৯টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে তাদের হাজির করা হয়।

সাত খুনে সাজাপ্রাপ্ত অপর তিন আসামি হলেন, সেলিম, জামাল উদ্দিন ও আলী মোহাম্মদ। এ মামলায় জামিনে থাকা মাসুদ রানা ও জাহাঙ্গীর আলী রিপন সশরীরে উপস্থিত হয়ে হাজিরা দিয়েছেন এবং আইনজীবীর মাধ্যমে হাজির হওয়ার সময় চেয়েছেন নূর উদ্দিন ও শাহ জালাল বাদল। একই মামলায় পলাতক রয়েছেন শাহজাহান ও সালাউদ্দিন।

Advertisement

আদালতের পাবলিক প্রশিকিউটর (পিপি) মনিরুজ্জামান জানান, ২০১৪ সালের ২৯ মে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ শিমরাইল টেকপাড়া ট্রাক মালিক সমিতির পেছনে অভিযান চালিয়ে একটি টংঘর থেকে ২৯৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

আরো পড়ুন: মুক্তিপণ না পেয়ে শিশুকে শ্বাসরোধে হত্যা, দুইজনের যাবজ্জীবন

এ ঘটনায় এসআই শওকত হোসেন বাদী হয়ে নূর হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে মাদক আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। এ মামলায় নুর হোসেনসহ চারজনকে কাশিমপুর কারাগার থেকে পুলিশ কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করেছে। তবে দুজন পলাতক রয়েছেন। আর চারজন জামিনে রয়েছেন। আগামী ১০ ফেব্রুয়ারি তাদের পরবর্তী হাজিরার দিন ধার্য করেছে আদালত।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজন অপহৃত হন। ৩০ ও ৩১ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হওয়া মামলায় জেলা ও দায়রা জজ আদালত নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!