[ আইন-আদালত ]
অস্ত্র মামলায় নূর হোসেনের যাবজ্জীবন
নূর হোসেন। ফাইল ছবি
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সন্ত্রাসী নূর হোসেনকে এক অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অপর এক চাঁদাবাজি মামলায় তিনি খালাস পেয়েছেন।
বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, ২০১৪ সালের ৩ আগস্ট নূর হোসেনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা করে পুলিশ। ওই মামলায় ছয়জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলার একমাত্র আসামি নূর হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
তিনি আরো বলেন, একই আদালতে চলমান আরো এক চাঁদাবাজি মামলায় নূর হোসেনকে খালাস দেয়া হয়েছে। একই সঙ্গে এ মামলার অন্য সাত আসামিকেও খালাস দেয়া হয়েছে।
এর আগে সকালে কাশিমপুর কারাগার থেকে আসামি নূর হোসেনকে নারায়ণগঞ্জের আদালতে নেয়া হয়।রায় ঘোষণার পর তাকে আবারও কাশিমপুর কারাগারে নেয়া হয়।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!