ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে ককশিটের গুদামে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৯, ১২ জানুয়ারি ২০২২
নারায়ণগঞ্জে ককশিটের গুদামে আগুন
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি ককশিটের গুদামে আগুন লেগেছে। এ সময় আশপাশের কয়েকটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

বুধবার সকাল ১০টা ২৪ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ফায়ার ফাইটার তরিকুল ইসলাম।

তিনি বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চারটি ইউনিট মোতায়েন করা হয়। পরে আরো দুটি ইউনিট বাড়ানো হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!