ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গায়ে বল লাগায় এতিমখানায় হামলা, ৩১ শিশুকে বেধড়ক পিটুনি 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৫, ১৩ জানুয়ারি ২০২২
গায়ে বল লাগায় এতিমখানায় হামলা, ৩১ শিশুকে বেধড়ক পিটুনি 
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় খেলাধুলার একপর্যায়ে স্থানীয় এক ছেলের গায়ে বল লাগাকে কেন্দ্র করে একটি এতিমখানায় হামলার ঘটনা ঘটেছে। এতে এতিমখানার অন্তত ৩১ জন শিশু আহত হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টায় শহরের কলেজপাড়া এলাকার মদিনাতুল তাহফিজ একাডেমি ও এতিমখানায় এ ঘটনা ঘটে। আহতরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

আহতরা হলেন- সালমান ফারসি, নাদিম, ওসমান, সামাউন, আব্দুলাহ, জাকারিয়া, ইব্রাহিম, সাইদুল ইসলাম, ফরহাদ, মুজাম্মেল, জাহিদ, জুনায়েদ, ইয়ামিন, ইসমাইল, আমির হামজা, ওমর ফারুক, আসাদ উল্লাহ, রিফাত, ওয়াসিম, সিয়াম, ফজলে রাব্বী, সালমান, তোফাজ্জল, রেদুয়ান, মোবারক, সালমান ফারসি, আকিব, তানভীর, সিয়াম , আশরাফুল ও রাকিব।

Advertisement

মদিনাতুল তাহফিজ একাডেমি ও এতিমখানার পরিচালক হাফেজ ইমরান জানান, এতিমখানার পাশে খালি জায়গায় খেলাধুলা করছিল শিশুরা। এ সময় ক্রিকেট খেলার বল স্থানীয় এক ছেলের গায়ে লাগে। এ নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। শিশুরা মাগরিবের নামাজের আগে ফিরে এসে অজু করে নামাজের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় দল বেঁধে স্থানীয় নারী-পুরুষেরা এতিমখানায় হামলা করে শিশুদের পিটিয়ে আহত করেন। পাশাপাশি তারা শিশুদের খাবারসহ মালামাল লুট করে নিয়ে যান।

আরো পড়ুন: কুমিল্লায় বেলুন ফোলানোর সময় বিস্ফোরণ, আহত ৪১

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। শিশুদের চিকিৎসা শেষে মাদরাসায় পৌঁছে দেওয়া হচ্ছে। এ ঘটনায় ফয়সাল ও জাহিদুল ইসলাম নামের দুজনকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!