ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

টিএসসিতে কাওয়ালি অনুষ্ঠানে হামলা, প্রক্টর অফিসের সামনে বিক্ষোভ 

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৫, ১২ জানুয়ারি ২০২২
টিএসসিতে কাওয়ালি অনুষ্ঠানে হামলা, প্রক্টর অফিসের সামনে বিক্ষোভ 
হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে কাওয়ালি সঙ্গীতের অনুষ্ঠানে হামলা করা হয়েছে। হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

আরো পড়ুন: করোনা পরিস্থিতির কারণে ঢাবির শতবর্ষের মিলনমেলা স্থগিত

বুধবার সন্ধ্যার দিকে শুরু হয় এই সাংস্কৃতিক অনুষ্ঠান। কয়েকটি গান পরিবেশন হওয়ার পর হঠাৎ অতর্কিত হামলা হয় অনুষ্ঠানে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাওয়ালি ব্যান্ড 'সিলসিলা' ও সাধারণ ছাত্রদের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!