শুক্রবার রাত ১০টার পর শুরু হয় তাদের কম্বল বিতরণ কর্মসূচি। বিশ্ববিদ্যালয় এলাকায় ফুটপাতে অবস্থানরত ভবঘুরে, প্রতিবন্ধী, দিনমজুর ও রিক্সাচালকদের মাঝে এসব কম্বল বিতরণ তারা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক কালিমুল্লা আল কাফী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
আরো পড়ুন: শতবর্ষ বৃত্তি পেলেন ঢাবির ১৫২ শিক্ষার্থী
.png)
শীতে অসহায় মানুষদের কষ্ট যাতে কিছুটা লাঘব করা যায় সে লক্ষ্যকে সামনে রেখেই এমন উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি। দিনমজুর, রিক্সা চালকসক যারা এই ঢাকা শহরে একটু থাকার জায়গার অভাবে রাস্তায় রাত পাড় করেন তাদেরকে শীতের তীব্রতা থেকে রক্ষা করার চেষ্টা থেকেই এই কম্বল বিতরণ করেন তারা৷
কম্বল বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন, প্রচার ও দপ্তর সম্পাদক সৈয়দ জোনায়েদ হোসেন, সাংগঠনিক সম্পাদক (ঢাবি) মো. মনোয়ার হোসেন, প্রচার ও দপ্তর সম্পাদক (ঢাবি) রুবেল হাসান, দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক (ঢাবি) মো : খোরশেদ আলম, সদস্য নুরুজ্জামান মাহমুদ বায়জিদ, আহশানুর রশিদ উৎস, লিটন ইসলাম, মোনায়েম হোসেনসহ আরো অনেকে।
আরো পড়ুন: স্বাস্থ্যবিধি না মানলে ক্লাস-হল বন্ধ: ঢাবি
কম্বল বিতরণ কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে কর্নিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক কালিমুল্লা আল কাফী ডেইলি বাংলাদেশকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে মিশে রয়েছে। বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষ পূর্তি উৎযাপন করেছে। শতবর্ষ পূর্তির আনন্দে আমরা এই ক্যাম্পাসে অবস্থানকারী অসহায় মানুষদের জন্যে কম্বল বিতরণ করার উদ্যোগ নেই। কিছু মানুষের পাশে দাড়াতে পেরে আমরা প্রশান্তি অনুভব করছি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। আমাদের এই কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাসের অধিকাংশ হতদরিদ্র মানুষের হাতে কম্বল পৌঁছে দিতে সক্ষম হয়েছি।
আরো পড়ুন: বাংলা চ্যানেল পাড়ি দিলেন ঢাবির ৬ শিক্ষার্থী
তিনি আরো বলেন, কর্নিয়া ফাউন্ডেশন করোনার শুরু থেকে এখন পর্যন্ত অসহায় ও দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে। নানা উৎসব অনুষ্ঠানে সবাই মিলে যাতে উৎসব আনন্দ ভাগাভাগি করে নিতে পারি সে জন্য কাজ করেছি৷ প্রাকৃতিক দূর্যোগে ত্রাণ, দরিদ্র শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয়, শিক্ষামূলক কাজ, বৃক্ষরোপণ, সামাজিক পরিবর্তনে আমরা বিভিন্ন উদ্যোগে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যানে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ।
আরো পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে শাটল বাস
কর্নিয়া ফাউন্ডেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী নিয়ে গঠিত একটি সংগঠন। যারা অসহায়দের পাশে থাকতে কাজ করার পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজে নিজেদের নিয়োজিত রাখতেও কাজ করছে সংগঠনটি। এছাড়াও দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী সংগঠনটির সাথে যুক্ত রয়েছে। তারা বিভিন্ন সময়ে ফেসবুকে অর্থ সংগ্রহের মাধ্যমে সামাজিক কার্যক্রমে নিজেদের যুক্ত রাখে।