বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত প্রধান শিক্ষককে রাজবাড়ী আদালতে পাঠিনো হয়। মাহবুবুল হক বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৬ জানুয়ারি বালিয়াকান্দি উপজেলার পাটকিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাসিমা খাতুন প্রধান শিক্ষকের কছে ১১টার সময় বিদ্যালয় ত্যাগের অনুমতি চান। পরবর্তীতে ৮ জানুয়ারি ১১টার সময় বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষকের কাছে ১১টায় বিদ্যালয় ত্যাগ করার পুনরায় অনুমতি চান। এ সময় প্রধান শিক্ষক জানায়, বেলা ১টার আগে বিদ্যালয় ত্যাগ করা যাবে না।
.png)
আরো পড়ুন: ছাত্রীকে অ্যাসাইনমেন্টের কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ, শিক্ষক গ্রেফতার
ঐ শিক্ষিকা বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন বলে জানালে তিনি বলেন, তোমাকে কি জবাবদিহি করতে হবে। এই কথা বলে প্রধান শিক্ষক সহকারী শিক্ষিকার চুলের মুঠি ধরে মাটিতে ফেলে দেয় এবং পায়ের জুতা খুলে পেটাতে থাকেন। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিরিন সুলতানা ও পাটকিয়াবাড়ী দাখিল মাদরাসার পিওন এসে শিক্ষকের হাত থেকে তাকে উদ্ধার করে।
পরে গত ৯ জানুয়ারি সহকারী শিক্ষক নাসিমা খাতুন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, বালিয়াকান্দি থানাসহ বিভিন্ন দফতরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।