ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিংগাইরে অজ্ঞাত নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৮, ১৪ জানুয়ারি ২০২২
সিংগাইরে অজ্ঞাত নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার
সিংগাইর উপজেলায় অজ্ঞাত এক নারীর) অর্ধগলিত বস্তাবন্দি লাশ উদ্ধার। ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর এলাকা থেকে অজ্ঞাত এক নারী (৩৬) অর্ধগলিত বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুর ২ টায় ওয়াইজনগর চকবাড়ী বিলের মধ্য থেকে ওই বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

আরো পড়ুন >>> হঠাৎ লাখপতি হতে গিয়ে ধরা

Advertisement

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চান্দহর ইউপির ওয়াইজনগর গ্রামের ফতেহপুরগামী কাঁচা রাস্তার পাশে চকবাড়ী বিলের পানিতে শুক্রবার সকালে বস্তাবন্দি নারীর মরদেহ দেখে থানায় খবর দেয়। সিংগাইর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

আরো পড়ুন >>> গাছের ডালে ঝুলছিল লাশ, পকেটে মায়ের কাছে লেখা চিঠি

বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্লা বলেন, নিহত নারীর গলায় কাটা দাগ রয়েছে। হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে বস্তায় ভরে পানিতে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।   

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!