ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘন কুয়াশায় ব্যালটপেপার পৌঁছায়নি মানিকগঞ্জের ৫ কেন্দ্রে

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৯, ৫ জানুয়ারি ২০২২
ঘন কুয়াশায় ব্যালটপেপার পৌঁছায়নি মানিকগঞ্জের ৫ কেন্দ্রে
ঘন কুয়াশায় ব্যালটপেপার পৌঁছায়নি মানিকগঞ্জের ৫ কেন্দ্রে

মানিকগঞ্জের দৌলতপুর ও হরিরামপুর উপজেলার ২১টি ইউনিয়নে পঞ্চম ধাপে ভোটগ্রহণ চলছে। এরমধ্যে দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ৫ কেন্দ্রে এখনো ব্যালটপেপার পৌঁছায়নি।

বুধবার সকাল ১০টায় পর্যন্ত কেন্দ্রগুলোতে ব্যালটপেপার পৌঁছায়নি। ভোটকেন্দ্রে অপেক্ষা করছেন ভোটাররা।

জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ঘন কুয়াশার কারণে ওই কেন্দ্রগুলোর ব্যালটপেপার বহনকারী ট্রলার দিক হারিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে। সেটি উদ্ধারের জন্য অন্য ট্রলার পাঠানো হয়েছে। ব্যালটপেপার আসার পর নির্ধারিত সময়ের মধ্যে ভোটাররা ভোট দিতে পারবেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!