বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে তাকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়।
শুক্রবার (১৪ জানুয়ারি) সত্যতা নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
.png)
তিনি জানান, ওসি রিজাউল হককে প্রত্যাহারের পর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আলম চাঁদকে নতুন দায়িত্ব দেওয়া হবে।
এ বিষয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (ময়মনসিংহ অঞ্চল) ও রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী জানান, প্রশাসনিক কারণে ওসি রিজাউল হককে প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের ৬ জানুয়ারি মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন মোহাম্মাদ রিজাউল হক।