ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শপথ না নিয়েই না ফেরার দেশে নব নির্বাচিত চেয়ারম্যান 

লক্ষ্মীপুর  প্রতিনিধি
প্রকাশিত: ২২:০০, ১৪ জানুয়ারি ২০২২
শপথ না নিয়েই না ফেরার দেশে নব নির্বাচিত চেয়ারম্যান 
শপথ না নিয়েই না ফেরার দেশে চলে গেলেন লক্ষ্মীপুর সদরের দিঘলী ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন। ফাইল ছবি

লক্ষ্মীপুর সদরের দিঘলী ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার সন্ধায় জেলা শহরের একটি হাসপাতালে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবার।  গত ২৬ ডিসেম্বর চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।

আরো পড়ুন >>> আল্লাহর ৯৯ নাম খচিত ‘আসমাউল হুসনা’ মিনার উন্মুক্ত

Advertisement

জানা গেছে, সকালে হঠাৎ বুকের ব্যথা উঠলে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করেন। পরবর্তীতে বিকেলে ব্যথা পুনরায় উঠলে লক্ষ্মীপুরে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

গত ২৬ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন ইসমাইল হোসেন। তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচিত হন। সরকারিভাবে গেজেট হলেও এখনও শপথ হয়নি। এর আগেও তিনি ২০১৩ সালে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ২০১৭ সালে পরাজিত হন এবং সর্বশেষ ২০২১ সালের ডিসেম্বরে পুনরায় নির্বাচিত হন।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!