গ্রেফতারকৃতরা হলেন- আলীখালী ক্যাম্পের ব্লক-ডি/২০, ঘর-৮০, এফসিএন-২৮৯৬২২ বাসিন্দা মৃত মোহাম্মদের ছেলে শামসুল আলম ও উনচিপ্রাং ২২ ক্যাম্পের ব্লক-এ/৫, ঘর-১০১৬, এফসিএন-৪০২৫৯৫ বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে ইয়াছিন, একই ক্যাম্পের ব্লক-সি ২, ঘর-২৪১, এফসিএন-২৪৯৩৬৭ বাসিন্দা ইমান হোসেনের ছেলে নবী উল্লাহ ও ব্লক-বি/৪, ঘর-১৫১৮ এফসিএন -২৪৬৯৩৯ বাসিন্দা মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মো. সলিম।
আরো পড়ুন >>> নারীকে প্রাইভেটকারে তুলে নির্জনে নিয়ে করেন সর্বনাশ
.png)
এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম।
তিনি বলেন, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-২৫ এলাকায় অভিযান চালান এপিবিএন সদস্যরা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গা সন্ত্রাসী শামসুল আলমকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শামসুল আলম রোহিঙ্গা মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী ও অপহরণপূর্বক মুক্তিপণ আদায়কারী গ্রুপের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।
আরো পড়ুন >>> কুষ্টিয়ায় হত্যা মামলায় একজনের আমৃত্যু ও ২ জনের যাবজ্জীবন
এছাড়া অপরদিকে একইদিন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হোয়ইক্যং ইউপি উনচিপ্রাং ২২ ক্যাম্পে এপিবিএন পুলিশের একটি দল ক্যাম্পে অভিযান পরিচালনা করে ডাকাতি মামলার সন্দেহভাজন আসামি তিন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।