এর আগে গত ১৪ জানুয়ারি মদন উপজেলার যুবদলের ইউনিয়ন কমিটি গঠনে অনিয়মের অভিযোগ এনে উপজেলা যুবদলের আহ্বায়ক কিমিটির একাংশের নেতাকর্মীরা সাংবাদিক সম্মেলন করেন। এরই প্রতিবাদে এই পাল্টা সাংবাদিক সম্মেলন হয়।
এতে বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক অলি উল্লাহ অলি, মো. সাকের খান, দেওয়ান আনিছুর রেজা ফরহাদ, মানিক মেম্বার, মো. আবু সাজ্জাদ কে জামাল ও জোসেফ আহম্মেদ ভুট্টো প্রমুখ। এ সময় নবগঠিত ৭ টি ইউনিয়ন কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
.png)
বক্তারা বলেন, আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আমান উল্লাহ সায়েম একজন মাদকাসক্ত। মদন উপজেলার যুবদলের আহ্বায়ক কমিটি ও নবগঠিত ইউনিয়ন কমিটিকে বির্তকিত করার জন্য সাংবাদিক সম্মেলন করে মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়েছে। সেখানে কয়েকজন যুগ্ম আহ্বায়কের নাম ব্যবহার করা হয়েছে সে সম্পর্কে তারা কিছুই জানেন না। খুব সুন্দর ও স্বচ্ছতার সঙ্গে যুবদলের ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।