ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নান্দাইলে ট্রলির ধাক্কায় অটোরিকশার চালক নিহত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৮, ২০ জানুয়ারি ২০২২
নান্দাইলে ট্রলির ধাক্কায় অটোরিকশার চালক নিহত
নান্দাইলে ট্রলির ধাক্কায় অটোরিকশার চালক নিহত ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে ট্রলির ধাক্কায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী অটোরিকশার চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে মহাসড়কের পালাহার নামক স্থানে এ ঘটনা ঘটে। 

নিহত অটোরিকশার চালকের নাম কাঞ্চন মিয়া। তিনি উপজেলার আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও অকুন্দিপাড়া গ্রামের আব্দুল বারিক মাস্টারের পুত্র। 

Advertisement

স্থানীয়রা জানান, কাঞ্চন অটোরিকশাটি চালিয়ে নান্দাইল চৌরাস্তার দিকে যাচ্ছিল।  যাত্রী উঠোনোর সময় তিনি রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন।পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রলি বিপরীত সাইটে এসে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। চালক নিহত হওয়ার পাশাপাশি অটোরিকশার দুই নারী  যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে। 

নান্দাইল হাইওয়ে থানার ওসি মাসুদ খান জানান, ঘটনাস্থল থেকে  দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!