[ দেশজুড়ে ]
দাঁড়িয়ে থাকা ট্রলিতে মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু
নিহত ইইব্রাহিম খলিল - ছবি: সংগৃহীত
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রলিতে মোটরসাইকেলের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার নবাবগঞ্জ-কাঁচদহ সড়কের জালালপুর বাজারের পাশে ভাউজের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইইব্রাহিম খলিল (২৮) উপজেলার বিনোদনগর ইউনিয়নের বড় মাগুড়ার গ্রামের আবু তাহেরের ছেলে। আহতরা হলেন একই এলাকার বাসিন্দা সাজেদুর রহমান (৩৫) ও আরিফুর রহমান (৩০)।
.png)
স্থানীয়রা জানান, নবাবগঞ্জ বাজার হতে কাঁচদহগামী রাস্তায় একটি মোটরসাইকেলে ওই তিন যুবক দ্রুতগতিতে যাচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ভাউজের মোড় বাজারে ডিজেল নেয়ার জন্য দাঁড়িয়ে থাকা একটি শ্যালো মেশিন চালিত ট্রলিকে ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহীমকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/AN
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!