ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় ২৭ কেজি রুপার গহনাসহ দুইজন ধরা

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫৫, ২১ জানুয়ারি ২০২২
সাতক্ষীরায় ২৭ কেজি রুপার গহনাসহ দুইজন ধরা
(ছবি: সংগৃহীত)

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ২৭ কেজি রুপার গহনাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে। শুক্রবার দুপুরের দিকে কলারোয়া সীমান্তের বোয়ালিয়া গ্রামের জামতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। 

তারা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালি গ্রামের শহিদুল ইসলাম ও বেল্লাল হোসেন। 

আরো পড়ুন: মাদারীপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৫০

Advertisement

সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল মাহামুদ জানান, ভারত থেকে মোটরসাইকেল যোগে রুপার চালান পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি ও পুলিশ সীমান্তের বোয়ালিয়া গ্রামের জামতলা এলাকায় অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেল ও রুপার গহনাসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়। 

তিনি আরও বলেন, তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২৭ কেজি রুপার গহনা উদ্ধার করা হয়েছে। এছাড়া মোটরসাইকেলটি জব্দ বরা হয়। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!