শনিবার দুপুরে ঐ উপজেলার নশরতপুর ইউনিয়নের দেলুঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন আদমদীঘি থানার এসআই সোলাইমান আলী।
.png)
তিনি জানান, দেলুঞ্জ গ্রামের আমজাদ হোসেন নামে একজনের বাড়িতে পুকুরে খননের কাজ চলছিল। এক্সকেভেটর দিয়ে পুকুর থেকে মাটি তোলার সময় বিষ্ণুমূর্তিটি বের হয়ে আসে। খবর পেয়ে মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে।
এসআই সোলাইমান আরো জানান, কালো পাথরের মূর্তিটির ওজন আনুমানিক ২৫ কেজি। এটি একটি প্রাচীন ও মূল্যবান বিষ্ণুমূর্তি- এ কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।