ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৩ কোটি টাকা আত্মসাৎ, দারাজের দুই কর্মকর্তাকে খুঁজছে পুলিশ

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫২, ২৩ জানুয়ারি ২০২২
৩ কোটি টাকা আত্মসাৎ, দারাজের দুই কর্মকর্তাকে খুঁজছে পুলিশ
ফাইল ফটো

অনলাইন ই-কমার্স প্রতিষ্ঠান দারাজের নেত্রকোনা হাব অফিসের দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৭৯ লাখ ৯৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। 

অভিযুক্তরা হলেন- নেত্রকোনা হাব অফিসের ইনচার্জ আবু নাঈম মোহাম্মদ তানীম এবং স্টোর এজেন্ট আ ক ম আজিম উস-শান।

শুক্রবার রাতে নেত্রকোনা মডেল থানায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের এক্সিকিউটিভ (অ্যাডমিনিস্ট্রেশন) মো. রাশেদুজ্জামান বাদী হয়ে তাদের বিরুদ্ধে এ মামলাটি করেন। 

Advertisement

আরো পড়ুন: সচিবালয়ে কাল থেকে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত তানীম ও আজিম প্রায় দুই বছর ধরে দারাজের নেত্রকোনা হাব অফিসে চাকরি করছেন। বিভিন্ন সময়ে তারা নিজেরাই ক্রেতা সেজে দারাজ অ্যাপসের মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ডের ১ হাজার ৫শ’ দামি মোবাইল সেটসহ বেশকিছু দামি পণ্যের অর্ডার করেন। পরে আবার ঐ পণ্যগুলো নিজেরাই গ্রহণ করে ডেলিভারি দেখান। কিন্তু কোম্পানিতে কোনো টাকা পাঠাননি। বারবার তাগাদা করেও টাকা না পাওয়ায় এবং তাদের টালবাহানায় প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সন্দেহ হয়।

এরপর অনুসন্ধান চালিয়ে জানতে পারেন, হাব অফিসের ইনচার্জ তানীম এবং স্টোর এজেন্ট আজিম এসব পণ্য বিক্রি বাবদ প্রতারণার মাধ্যমে ২ কোটি ১৫ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া হাব অফিসে মজুদ থাকা আরো ৬৪ লাখ ৮৩ হাজার টাকাও গায়েব করেছেন তারা।

আরো পড়ুন: দেশে ওমিক্রন রোগীদের প্রধান উপসর্গ কী, জানাল স্বাস্থ্য অধিদফতর

এ ব্যাপারে জানতে চাইলে মো. রাশেদুজ্জামান বলেন, অভিযুক্তরা গত ১ জানুয়ারি থেকে ১০ জানুয়ারির মধ্যে এসব টাকা আত্মসাৎ করেছেন।

মামলাটির তদন্ত কর্মকর্তা নেত্রকোনা মডেল থানার এসআই নাজমুল হুদা বলেন, আমরা মামলাটির তদন্ত করছি। পাশাপাশি আসামিদের গ্রেফতারের চেষ্টা করছি। তারা দুইজনই পলাতক রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!