বুধবার বিকালে উপজেলার রায়েদ ইউনিয়নের পূর্ব বেলাশী এলাকার আনোয়ার হোসেন ওরফে আনুর ছেলে ফয়সাল আব্দুল্লাহ আল-মামুনের বাড়িতে বিয়ের দাবি নিয়ে হাজির হন একই এলাকার আওলাবর বিবাদীয়া গ্রামের মনিরুল ইসলামের মেয়ে সুমাইয়া আক্তার হাবিবা।
আরো পড়ুন: ১৫ বছরের সম্পর্ক, কথা না রাখায় দেবরের ঘরে অনশনে ভাবি
.png)
ফয়সালের সঙ্গে আড়াই বছরের প্রেমের সম্পর্ক হাবিবার। বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় শারীরিক সম্পর্কে মিলিত হন তারা। পরবর্তীতে বিয়ে না করে কালক্ষেপণ করায় ফয়সালের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন হাবিবা।
স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন জানান, বৃহস্পতিবার রাত প্রায় ২টার দিকে ছেলে ও মেয়ের পরিবারের সম্মতিতে ৪ লাখ ৫০ হাজার টাকা দেনমোহরের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়।
রায়েদ ইউপি চেয়ারম্যান সফিকুল হাকিম হিরণ মোল্লা বলেন, ছেলে-মেয়ে প্রাপ্তবয়স্ক; এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উভয়ের সম্মতিতে বিয়ে সম্পন্ন করেছেন।