ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তৃতীয়বার ঘটমাঝি ইউনিয়নের চেয়ারম্যান হলেন বাবুল

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৮, ৩১ জানুয়ারি ২০২২
তৃতীয়বার ঘটমাঝি ইউনিয়নের চেয়ারম্যান হলেন বাবুল
মাদারীপুরের ঘটমাঝি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বাবুল আখতার

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাবুল আখতার টানা তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত ইউপি নির্বাচনের ষষ্ঠ ধাপে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই এ ভোটগ্রহণ হয়।

গণনা করে দেখা গেছে- বাবুল আখতার মোটরসাইকেল প্রতীক নিয়ে ৭৬২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী খলিল দর্জি ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৭৩৬৩ ভোট। 

মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ব্যাপক প্রস্তুতি ছিল আমাদের। প্রতিটি কেন্দ্রে পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার সদস্য মোতায়েন ছিল। এছাড়া দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন। কোনোরকম অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে পেরে আমরা খুশি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!