ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রবাস ফেরত স্বামী দ্বিতীয় স্ত্রীর বাড়িতে উঠায় প্রথম স্ত্রীর অভিমান

মেহেরপুর প্রতিনিধি 
প্রকাশিত: ১৮:৪৯, ২ ফেব্রুয়ারি ২০২২
প্রবাস ফেরত স্বামী দ্বিতীয় স্ত্রীর বাড়িতে উঠায় প্রথম স্ত্রীর অভিমান
রোকেয়া খাতুনের আত্মহত্যার ঘটনায় স্বজনদের আহাজারি ছবি: ডেইলি বাংলাদেশ

প্রবাসে জেল খেটে বাড়ি ফিরে দ্বিতীয় স্ত্রীর কাছে যাওয়ায় প্রথম স্ত্রী রোকেয়া খাতুন বিষপান করে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রোকেয়া খাতুন গাংনী উপজলার হাড়াভাঙ্গা গ্রামের মাসুদ রানার স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

বুধবার বিকেলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। কাজীপুর ইউপি চেয়ারম্যান মু. আলম হুসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
 
স্থানীয়রা জানান, মাসুদ রানা ৪ বছর আগে সৌদি আরবে যান। বৈধ কাগজপত্র না থাকায় তিনি সে দেশের পুলিশের হাতে ধরা পড়ে দীর্ঘদিন যাবৎ জেল খাটেন। গতকাল তিনি বাংলাদেশে এসে দ্বিতীয় স্ত্রী নারগিছ খাতুনের বাড়িতে ওঠেন। এতে অভিমানে প্রথম স্ত্রী রোকেয়া খাতুন নিজ বাড়িতে বিষপান করেন। বাড়ির লোকজন বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি ক্লিনিকে নেন। পরে সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলের দিকে মারা যান তিনি।

স্থানীয়রা জানান, বিদেশ যাওয়ার আগে মাসুদ রানা নারগিছ খাতুনের সঙ্গে পরকীয়া করে দ্বিতীয় বিয়ে করেন।

Advertisement

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছেছে। মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!