[ দেশজুড়ে ]
পেকুয়ায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
ফাইল ছবি
কক্সবাজারের পেকুয়ায় নুরুল আলম নামে এক অটোরিকশাচালক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার ভোরে পেকুয়া সদর ইউনিয়নের শেখের কিল্লা ঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত যুবক নুরুল আলম একই এলাকার নুর মুহাম্মদের ছেলে।
আরো পড়ুন: সিনহা হত্যা: প্রদীপ ও লিয়াকতের দৃষ্টান্তমূলক সাজা চায় পরিবার
.png)
নিহতের ছোট ভাই নুরুল ইসলাম জানান, আমাদের বাড়ির সঙ্গে লাগোয়া গাড়ি রাখার আলাদা একটি ঘর রয়েছে। সকালে ওই ঘর থেকে গাড়ি বের করতে গিয়ে দেখতে পাই, ঘরের খুঁটির সঙ্গে ফাঁস দিয়ে ভাই নুরুল আলম ঝুলছেন। দ্রুত তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এই ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আত্মহত্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!