রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আব্দুস সালাম জানান, সকাল সাতটা থেকে ৯টা পর্যন্ত মোট ১০ দশমিক ৮ মিলিমিটিার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী দু-একদিনের মধ্যে মেঘবৃষ্টি কেটে যাওয়ার মধ্য দিয়ে ধীরে ধীরে বিদায় নেবে শীত।
এদিকে বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও ঢাকা বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
.png)
এদিন তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে ১৪ দশমিক ৬, চট্টগ্রামে ১৫ দশমিক ৫, সিলেটে ১৫ দশমিক ৪, রাজশাহীতে ১৩ দশমিক ৫, রংপুরে ১২ দশমিক ৮, খুলনায় ১৮ দশমিক ৫ এবং বরিশালে ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।